1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
নবীগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে একটি প্রাইভেট কার পুড়ে ছাই - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

নবীগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে একটি প্রাইভেট কার পুড়ে ছাই

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  • মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে
নবীগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে একটি প্রাইভেট কার পুড়ে ছাই
নবীগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৫ লক্ষ টাকা দামের একটি প্রাইভেট কার। ১৫ জানৃয়ারী সোমবার ভোর ৫ টার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম নজরুল ইসলাম চৌধুরীর পুত্র, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ডা: নিজামুল ইসলাম চৌধুরীর  বাড়ির উঠানে রাখা তার নিজের প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-গ-১৪-২২৯৩) আগুন দেয় দুর্বৃত্তরা।
নিজামুল ইসলাম জানান, প্রতিদিনের মতো তিনি কারটি রাত ৯ টার সময় বাড়ির উঠানে রেখে ঘুমিয়ে পড়েন। ভোর ৫ টায় আগুন দেখে ঘুম থেকে উঠে চিৎকার করলে বাড়ির লোকজন এগিয়ে এসে দীর্ঘ ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে সম্পূর্ণ গাড়িটি আগুনে পুড়ে যায়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাসুক আলীর  নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাঃ নিজামুল ইসলাম চৌধুরী জানান,আমার ফুফাতো ভাই শামছুর রহমান আতিক দীর্ঘদিন যাবত আমাকে একের পর এক হয়রানি করে আসছে।
বিগত কয়েকদিন আগে আমার বাড়িতে অস্ত্র রেখে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে।  কারটি পুড়ানোর পর  সে আমাকে ম্যাসেজ দিয়ে হুমকি দিয়েছে। বিষয়টি থানায় জানানো হলে সে আমাকে প্রাণে হত্যা করবে । আমার ধারনা সেই আমার প্রাইভেট কারটি পুড়িয়েছে। তিনি ঘটনাটি সুষ্টভাবে তদন্ত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মাসুক আলী জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি উদঘাটনে চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD