1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
এমপি মজিদ খানের মধ্যস্থতায় বড়ইউড়ি গ্রামের বিরোধ নিষ্পত্তি - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

এমপি মজিদ খানের মধ্যস্থতায় বড়ইউড়ি গ্রামের বিরোধ নিষ্পত্তি

হবিগঞ্জ প্রতিনিধি
  • শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৩২২ বার পড়া হয়েছে
এমপি মজিদ খানের মধ্যস্থতায় বড়ইউড়ি গ্রামের বিরোধ নিষ্পত্তি

এমপি মজিদ খানের মধ্যস্থতায় বানিয়াচং উপজেলার ৭নং ইউপির বড়ইউড়ি গ্রামের জোরা খুনের ঘটনাসহ দীর্ঘ দিনের বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। শুক্রবার (১১ আগষ্ট) বিজিএম উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপি আয়োজিত সালিশ বৈঠকে সভাপতিত্ব করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।

শত ব্যস্ততার মাঝেও বানিয়াচং উপজেলার বড়ইউড়ি গ্রামের আহাম্মদ মিয়া ও মনতাজ মিয়া গংদের মধ্যে সৃষ্ট দীর্ঘ দিনের বিরোধ (জোরা খুনের) ঘটনাসহ অসংখ্য মামলা মোকদ্দমা সালিশ বিচারের মাধ্যমে নিষ্পত্তি করে দেন তিনি।

উক্ত সালিশ বিচারে উভয় পক্ষ সন্তুষ্ট হয়েছেন এবং এলাকাজুড়ে শান্তির সু-বাতাস বিরাজ করছে। আব্দুল মজিদ খান এমপি নির্বাচিত হওয়ার পর থেকে সালিশ বিচারের মাধ্যমে শত শত বিরোধ মামলা মোকদ্দমা নিষ্পত্তি করে এলাকাজুড়ে শান্তি প্রতিষ্ঠিত করেছেন।

উক্ত সালিশ বিচারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন, আরফান উদ্দিন, আনোয়ার মিয়া, ফরিদ আহমেদ, হাফেজ সামরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সওকত আরেফিন সেলিমসহ এলাকার মান্যগণ্য ব্যক্তবর্গ, মুরব্বিয়ান ও যুব সমাজ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD