1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
প্রধানমন্ত্রী ১০০ সেতু উদ্বোধন করবেন আজ - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রী ১০০ সেতু উদ্বোধন করবেন আজ

বাংলা কণ্ঠ ডেস্ক রিপোর্ট
  • সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২৮৯ বার পড়া হয়েছে
গুলির নির্দেশদাতা হাসিনার আস্থাভাজন ম্যাজিস্ট্রেটরা ধরাছোঁয়ার বাইরে
ফাইল ছবি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান চলাচলের জন্য আজ সোমবার এক শ’টি সড়ক সেতু উদ্বোধন করবেন। সকালে গণভবন থেকে একযোগে নবনির্মিত এই সেতুগুলো ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি।

৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে এসব সেতু নির্মাণ করেছে সরকার। সেতুগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ১৭টি, বরিশাল বিভাগে ১৪টি, ময়মনসিংহে ছয়টি, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে পাঁচটি করে, ঢাকায় দুটি ও কুমিল্লায় একটি রয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর আগে গণমাধ্যমকে বলেছিলেন, প্রধানমন্ত্রী দেশবাসীকে সেতু উপহার দেবেন। আমরা শুভক্ষণের জন্য অপেক্ষা করছি।

সেতুমন্ত্রী বলেন, যাতায়াতের সময় কমিয়ে সড়ক যোগাযোগকে নিরবচ্ছিন্ন ও সহজ করার পাশাপাশি সেতুগুলো দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD