বাংলা সংস্করণ
শিরোনাম
▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ
আন্তর্জাতিক, শীর্ষ

ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন গোতাবায়া

প্রকাশিত: ১৪ জুলাই ২০২২, ২:৫৮
Facebook WhatsApp

অবশেষে পদত্যাগপত্র পাঠিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বৃহস্পতিবার তিনি পার্লামেন্টের স্পিকারের কাছে ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্রটি পাঠান। তবে শুক্রবার আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে।

প্রেসিডেন্টের বাসভবন, প্রধানমন্ত্রীর অফিস ছেড়ে দিয়েছে বিক্ষোভকারীরা
শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবন, প্রধানমন্ত্রীল অফিস ভবন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দাবিতে তারা ভবন দুটি দখল করে রেখেছিল।

শ্রীলঙ্কার চলমান অর্থনৈতিক সঙ্কটের জন্য রাজাপাকসেদের দায়ী করে আন্দোলন শুরুর প্রেক্ষাপটে তারা রাস্তায় নামে। তারা ৯ জুলাই প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করে। গোতাবায়া এর আগে ভবন থেকে পালিয়ে যান। এরপর থেকে ভবনটি বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণেই ছিল।

একই দিন বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের সচিবালয় এবং প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন টেম্পল ট্রিজ দখল করে নেয়। গতকাল বিক্ষোভকারীরা কলম্বোর ফ্লাওয়ার রোডে প্রধানমন্ত্রীর বাসভবন দখল করে নেয়।

শ্রীলঙ্কার বাস অ্যাসোসিয়েশন ভবনগুলো রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার জন্য বিক্ষোভকারীদের প্রতি আবেদন জানিয়েছিল।

সূত্র : কলম্বো গ্যাজেট

Share this news as a Photo Card

14 July 2022

ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন গোতাবায়া

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...