1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
বানিয়াচংয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত - বাংলা কণ্ঠ নিউজ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি
  • সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বানিয়াচংয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৭ জুন) দুপুরে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং প্রেসক্লাব সাধারন সম্পাদক মখলিছ মিয়াু, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা বিউটি আক্তার, মনোয়ারা আক্তার প্রমুখ। এছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ সমাজের জন্য একটি বড় অভিশাপ। এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। বিশেষ করে ছোট বাচ্চাদের মোবাইল দেওয়া থেকে বিরত থাকতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

তিনি আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোথাও বাল্যবিবাহ বা নারী-শিশু নির্যাতনের ঘটনা ঘটলে তা দ্রুত প্রশাসনকে জানাতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD