
বানিয়াচংয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। মঙ্গলবার (১৫ মে) সকাল ১১ ঘটিকায় অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম সাথী।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আনোয়ারুল হক, হবিগঞ্জ আঞলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহানা পারভীন, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাবেক উপজেলা বিএনপির আহবায়ক ও ব্যবসায়ী নেতা আলহাজ্ব লুৎফুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব মস্তুফা আল হাদি, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, যুগ্ম-সম্পাদক জাহির হোসেন,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সাংবাদিক এস এম সুরুজ আলী, কৃষক আবু নাসের, জমির আলী, আইয়ুবুল হক, শামিম মিয়া, গুলজাহার আক্তার প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা কৃষির উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথিরা কৃষকদের পাশে থেকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি বানিয়াচংয়ের কৃষকদের সুবিধার্থে খাল ও নদী খনন, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং সেচ সুবিধা সম্প্রসারণে সরকারি উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
তিনি আরও বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় সকল কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভাগকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। সভা শেষে কৃষি উন্নয়ন ও টেকসই সেচ ব্যবস্থা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply