1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
প্রথমবার চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

প্রথমবার চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান

বাংলা কণ্ঠ ডেস্ক
  • রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো দলীয় চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে যাচ্ছেন। রোববার দুপুরে গুলশানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবেন তিনি।

বিএনপি সূত্রগুলো বলছে, আজ থেকে তারেক রহমান বিএনপির গুলশান কার্যালয় থেকে নিয়মিত দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।

গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশে আসার পর বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেন তারেক রহমান। এর পরদিন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান। তিনি শনিবার শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন এবং নির্বাচন কমিশনে গিয়ে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD