1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
দেশকে ভয়াবহ সঙ্কটে ফেলতেই হাদিকে হত্যা করা হয়েছে : মির্জা ফখরুল - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

দেশকে ভয়াবহ সঙ্কটে ফেলতেই হাদিকে হত্যা করা হয়েছে : মির্জা ফখরুল

বাংলা কণ্ঠ ডেস্ক
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার এক শোকবার্তায় তিনি একথা জানান। ওই বার্তায় বিএনপি মহাসচিব বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুস্কৃতিকারীরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। তাদের নির্মম হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নিহতের ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ।

তিনি আরো বলেন, গণতন্ত্র, ভোট ও নির্বাচনের শত্রুরাই হাদিকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করে। বৃহস্পতিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু খুবই বেদনার। দেশ ও জাতিকে ভয়াবহ সঙ্কটে ফেলতেই এ ধরনের লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। তাই এসব সন্ত্রাসীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই।

গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ জনগণের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। না হলে ষড়যন্ত্রকারীরা দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা।

বিএনপি মহাসচিব শোক বিবৃতিতে শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তিনি হাদির মাগফিরাত কামনা করেন এবং পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

সূত্র : বাসস

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD