1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
নবীনগরে শ্রমিক দলের সভাপতি প্রার্থী জাবেদের বিশাল শোডাউন - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

নবীনগরে শ্রমিক দলের সভাপতি প্রার্থী জাবেদের বিশাল শোডাউন

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
  • বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে
নবীনগরে শ্রমিক দলের সভাপতি প্রার্থী জাবেদের বিশাল শোডাউন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মহান মে দিবস ও শ্রম দিবস উপলক্ষ্যে উপজেলা শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী মো. জাবেদুল ইসলাম জাবেদের নেতৃত্বে সদরের প্রধান প্রধান সড়কে বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
মো. জাবেদুল ইসলাম জাবেদ উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মরহুম রফিকুল ইসলাম দেনু মিয়ার বড় ছেলে। তিনি উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।

বিশাল মিছিল ও শো ডাইনে উপজেলা শ্রমিক দলের সভাপতি প্রার্থী ও উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো. জাবেদুল ইসলাম জাবেদের সমর্থক গোষ্ঠীরা মহান মে দিবসের স্লোগানে রাজপথ প্রকম্পিত করেছে।

মো. জাবেদুল ইসলাম জাবেদ বলেন, শুধু মে দিবসেই নয় শ্রমিকের ন্যায দাবি রক্ষায় আমরা সব সময়ই তৎপর। আমাদের দেশের শ্রমিকরাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। তাদের শ্রমে বিশাল বিশাল শিল্প-কারখানা গড়ে উঠেছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD