📅 শনিবার, ২১ নভেম্বর ২০২৬
f ▶
সর্বশেষ সংবাদ
বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্নক্ষমতা আঁকড়ে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে গৃহযুদ্ধের শঙ্কাশীতের কাছে জীবনের ঋণ : এস এম খোকন‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতারনড়াইলে নিহত দুই নেতার পরিবারের পাশে রিজভী, সুষ্ঠু বিচারের আশ্বাসপুরো শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতিপ্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভাবিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্নক্ষমতা আঁকড়ে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে গৃহযুদ্ধের শঙ্কাশীতের কাছে জীবনের ঋণ : এস এম খোকন‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতারনড়াইলে নিহত দুই নেতার পরিবারের পাশে রিজভী, সুষ্ঠু বিচারের আশ্বাসপুরো শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতিপ্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

নড়াইলে নিহত দুই নেতার পরিবারের পাশে রিজভী, সুষ্ঠু বিচারের আশ্বাস

প্রকাশিত: November 20, 2026 | বিভাগ: জাতীয়, রাজনীতি, লিড নিউজ, শীর্ষ
নড়াইলে নিহত দুই নেতার পরিবারের পাশে রিজভী, সুষ্ঠু বিচারের আশ্বাস
বাংলা কণ্ঠ ডেস্ক :  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। নড়াইলের কালিয়ায় নিহত দুই বিএনপি নেতার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে নড়াইলের কালিয়া উপজেলায় নিহত বিএনপি নেতা সোহেল রানা ও শাহিন মোল্যার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ এবং তাঁদের কবর জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থান করেও একটি মহল দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রবল প্রতিরোধের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পরও তাঁদের অনুসারীরা বিভিন্ন স্থানে সহিংস কর্মকাণ্ড ঘটাচ্ছে। কালিয়ার বিএনপি নেতা সোহেল রানা ও শাহিন মোল্যা সেই সহিংসতারই শিকার হয়েছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, নিহতদের শহীদের মর্যাদা দেওয়া হবে এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
বর্তমান সরকারের লক্ষ্য তুলে ধরে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার যে সংগ্রাম শুরু হয়েছিল, সেই লক্ষ্যকে সামনে রেখেই দেশ পরিচালিত হচ্ছে। দেশে আর কোনো মায়ের কোল যেন খালি না হয় এবং কোনো পরিবার যেন স্বজনহারা না হয়, সে বিষয়ে সরকার বদ্ধপরিকর।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন নড়াইল জেলার দায়িত্বপ্রাপ্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু এবং লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাদুজ্জামান বাটুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৮ নভেম্বর) বিকেলে কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। সন্ধ্যায় মিছিলটি নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ির সামনের সড়ক অতিক্রম করার সময় প্রতিপক্ষের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে গুরুতর আহত হন শাহিন মোল্যা ও সোহেল রানা। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, শুক্রবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় আনুষ্ঠানিক কোনো মামলা দায়ের হয়নি। তবে ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ইতিমধ্যে দুজনকে আটক করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।

Share this news as a Photo Card

20 November 2026

নড়াইলে নিহত দুই নেতার পরিবারের পাশে রিজভী, সুষ্ঠু বিচারের আশ্বাস

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...
বিজ্ঞাপন