📅 শনিবার, ২১ নভেম্বর ২০২৬
f ▶
সর্বশেষ সংবাদ
শীতের কাছে জীবনের ঋণ : এস এম খোকন‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতারনড়াইলে নিহত দুই নেতার পরিবারের পাশে রিজভী, সুষ্ঠু বিচারের আশ্বাসপুরো শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতিপ্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভাবানিয়াচংয়ের নতুন ইউএনও হিসেবে ইকবাল হোসেন’র যোগদানস্বাধীনতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত : ডা. শফিকুর রহমানদুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে সতর্কতা বহালআইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েননবীগঞ্জে শ্রীরামকৃষ্ণ দেবের মন্দির উদ্বোধন উপলক্ষে ৩ ব্যাপী অনুষ্টান শুরুশীতের কাছে জীবনের ঋণ : এস এম খোকন‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতারনড়াইলে নিহত দুই নেতার পরিবারের পাশে রিজভী, সুষ্ঠু বিচারের আশ্বাসপুরো শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতিপ্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভাবানিয়াচংয়ের নতুন ইউএনও হিসেবে ইকবাল হোসেন’র যোগদানস্বাধীনতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত : ডা. শফিকুর রহমানদুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে সতর্কতা বহালআইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েননবীগঞ্জে শ্রীরামকৃষ্ণ দেবের মন্দির উদ্বোধন উপলক্ষে ৩ ব্যাপী অনুষ্টান শুরু

শীতের কাছে জীবনের ঋণ : এস এম খোকন

প্রকাশিত: November 20, 2026 | বিভাগ: কবিতা

 

শীত আসে, শহর ঘুমায় কুয়াশার চাদরে, নীরবতা জমে থাকে পথের ধুলোবালিতে। গাছের পাতায় জমে থাকা শিশিরের মতো, কিছু অব্যক্ত কথা জমে থাকে মানুষের হৃদয়ে।

ভোরের আলো আজ বড় মলিন, সূর্যও যেন ক্লান্ত কোনো পথিক, জানালার কাচে হিমের ছোঁয়া, আর দূরের মাঠে নীরবতার দীর্ঘশ্বাস।

শীত মানেই শুধু উৎসব নয়, শুধু পিঠার ঘ্রাণ, খেজুর রস কিংবা উষ্ণ কম্বল নয়, শীত মানে ফুটপাতের এক অসহায় রাত, শীত মানে কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়া কোনো বৃদ্ধের নিঃশব্দ প্রার্থনা।

শীত মানে মায়ের পুরোনো শাল, যেখানে জড়িয়ে থাকে হারিয়ে যাওয়া শৈশব, শীত মানে বাবার নীরব দায়িত্ব, সংসারের অভাব ঢেকে রাখা একখণ্ড উষ্ণতার অবিরাম সংগ্রাম।

কুয়াশা যতই ঘন হোক, মানুষের হৃদয় যেন কুয়াশায় ঢেকে না যায়, শীতের হিমেল বাতাস যতই কাঁপিয়ে দিক শরীর, ভালোবাসার আগুন যেন নিভে না যায়।

আমরা যদি একে অন্যের পাশে দাঁড়াই, একটু মায়া, একটু সহানুভূতি বিলাই, তবে শীতের রাতও হয়ে উঠতে পারে উষ্ণ, অসহায়ের চোখেও ফুটতে পারে আশার আলো।

শীত চলে যাবে, ক্যালেন্ডারে বসন্ত আসবে, গাছের ডালে নতুন পাতার গান জাগবে, কিন্তু মানুষের হৃদয়ে যে উষ্ণতা রেখে যাব, সেই উষ্ণতা ঋতুর কাছে হার মানবে না কখনো।

Share this news as a Photo Card

20 November 2026

শীতের কাছে জীবনের ঋণ : এস এম খোকন

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...