📅 শনিবার, ২১ নভেম্বর ২০২৬
f ▶
সর্বশেষ সংবাদ
বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্নক্ষমতা আঁকড়ে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে গৃহযুদ্ধের শঙ্কাশীতের কাছে জীবনের ঋণ : এস এম খোকন‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতারনড়াইলে নিহত দুই নেতার পরিবারের পাশে রিজভী, সুষ্ঠু বিচারের আশ্বাসপুরো শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতিপ্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভাবিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্নক্ষমতা আঁকড়ে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে গৃহযুদ্ধের শঙ্কাশীতের কাছে জীবনের ঋণ : এস এম খোকন‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতারনড়াইলে নিহত দুই নেতার পরিবারের পাশে রিজভী, সুষ্ঠু বিচারের আশ্বাসপুরো শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতিপ্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

স্বাধীনতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত : ডা. শফিকুর রহমান

প্রকাশিত: November 20, 2026 | বিভাগ: জাতীয়, রাজনীতি
স্বাধীনতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত : ডা. শফিকুর রহমান

বাংলা কণ্ঠ ডেস্ক : দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

শুক্রবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেছেন, ‘২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। বাংলাদেশের জাতীয় ইতিহাসে এটি একটি গৌরবোজ্জ্বল দিন। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। একইসাথে সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।’

তিনি বলেন, ‘১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে আমাদের অকুতোভয় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, বিভিন্ন আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক জনগণও এ সম্মিলিত অভিযানে অংশগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি। তাই ২১ নভেম্বর আমাদের মুক্তিসংগ্রাম ও বিজয়ের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল স্মারক।’

তিনি আরো বলেন, ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, নিরাপত্তা ও শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ, নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতিসঙ্ঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমর্যাদা উজ্জ্বল করে চলেছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। আমরা আশা করি, সশস্ত্র বাহিনী সর্বাবস্থায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় দেশপ্রেমিক জনগণের সাথে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করে যাবে।’

তিনি আরো বলেন, ‘ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি পেশাদার, দক্ষ, শক্তিশালী ও জনআস্থাভাজন সশস্ত্র বাহিনীই পারে জাতিকে নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যৎ উপহার দিতে। মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে সকল প্রকার বিপদ-আপদ থেকে হেফাজত করুন এবং সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে দেশ ও জনগণের সেবায় আরো শক্তি, প্রজ্ঞা ও সাফল্য দান করুন। আমীন।’

Share this news as a Photo Card

20 November 2026

স্বাধীনতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত : ডা. শফিকুর রহমান

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...
বিজ্ঞাপন