📅 শনিবার, ২১ নভেম্বর ২০২৬
f ▶
সর্বশেষ সংবাদ
বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্নক্ষমতা আঁকড়ে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে গৃহযুদ্ধের শঙ্কাশীতের কাছে জীবনের ঋণ : এস এম খোকন‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতারনড়াইলে নিহত দুই নেতার পরিবারের পাশে রিজভী, সুষ্ঠু বিচারের আশ্বাসপুরো শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতিপ্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভাবিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্নক্ষমতা আঁকড়ে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে গৃহযুদ্ধের শঙ্কাশীতের কাছে জীবনের ঋণ : এস এম খোকন‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতারনড়াইলে নিহত দুই নেতার পরিবারের পাশে রিজভী, সুষ্ঠু বিচারের আশ্বাসপুরো শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতিপ্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

বানিয়াচংয়ের নতুন ইউএনও হিসেবে ইকবাল হোসেন’র যোগদান

প্রকাশিত: November 20, 2026 | বিভাগ: উপজেলা, জেলা
বানিয়াচংয়ের নতুন ইউএনও হিসেবে ইকবাল হোসেন’র যোগদান
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৮তম ব্যাচের কর্মকর্তা মো. ইকবাল হোসেন। সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তা এর আগে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজীপুর জেলার টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার সন্তান মো. ইকবাল হোসেন ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। চলতি বছরের ২৪ মার্চ তিনি সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি লাভ করেন।

কর্মজীবন ও অভিজ্ঞতা:
মাঠ প্রশাসনে দীর্ঘ ও বর্ণাঢ্য অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা এর আগে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে তিন বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি ভূমি মন্ত্রণালয়ের অধীনে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ ও ভালুকা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বা এসি-ল্যান্ড হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ভালুকা উপজেলা ভূমি অফিস থেকে অবমুক্ত হয়ে গত ২৮ অক্টোবর তিনি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন এবং পরবর্তীতে বানিয়াচংয়ের ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করে
শিক্ষাজীবন:
মেধাবী এই কর্মকর্তা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি বিভাগে স্নাতক (সম্মান) এবং ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর (এমএস) ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন থেকে এসএসসি এবং ক্যামব্রিয়ান কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন।
বানিয়াচং উপজেলায় যোগদানের পর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, সরকারি সেবার মান উন্নয়ন এবং উন্নয়নমূলক কার্যক্রম গতিশীল করতে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

Share this news as a Photo Card

20 November 2026

বানিয়াচংয়ের নতুন ইউএনও হিসেবে ইকবাল হোসেন’র যোগদান

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...
বিজ্ঞাপন