📅 শনিবার, ২১ নভেম্বর ২০২৬
f ▶
সর্বশেষ সংবাদ
বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্নক্ষমতা আঁকড়ে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে গৃহযুদ্ধের শঙ্কাশীতের কাছে জীবনের ঋণ : এস এম খোকন‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতারনড়াইলে নিহত দুই নেতার পরিবারের পাশে রিজভী, সুষ্ঠু বিচারের আশ্বাসপুরো শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতিপ্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভাবিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্নক্ষমতা আঁকড়ে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে গৃহযুদ্ধের শঙ্কাশীতের কাছে জীবনের ঋণ : এস এম খোকন‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতারনড়াইলে নিহত দুই নেতার পরিবারের পাশে রিজভী, সুষ্ঠু বিচারের আশ্বাসপুরো শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতিপ্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

প্রকাশিত: November 20, 2026 | বিভাগ: জেলা, শিক্ষা
প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

হবিগঞ্জ প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মোজাম্মেল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি শিক্ষা, গবেষণা এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের গুরুত্ব অপরিসীম। দেশের সামগ্রিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার প্রসার এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

এ সময়  তিনি বর্তমান সরকারের গৃহীত সকল উন্নয়নমূলক কর্মসূচির প্রতি সাধুবাদ জানান এবং এর যথাযথ বাস্তবায়নে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। সবশেষে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন।

‎আলোচনা সভায় অন্যান্য বক্তারাও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন। একই সঙ্গে তাঁরা দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে বাদ জুমা ভাঙাপুল জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মাহমুদাবাদ হাফিজিয়া এতিমখানার এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

20 November 2026

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...
বিজ্ঞাপন