1. sm.khakon@gmail.com : bkantho :
৩ হাজার ৫৯৩ কোটি টাকা প্রকল্পের ভিত্তি স্থাপন প্রধানমন্ত্রীর - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

৩ হাজার ৫৯৩ কোটি টাকা প্রকল্পের ভিত্তি স্থাপন প্রধানমন্ত্রীর

বাংলা কণ্ঠ ডেস্ক
  • বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
৩ হাজার ৫৯৩ কোটি টাকা প্রকল্পের ভিত্তি স্থাপন প্রধানমন্ত্রীর
প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি সংগৃহীত

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৩৩৫ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় তিন হাজার ৫৯৩ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের ৯ নম্বর জেটিতে আয়োজিত অনুষ্ঠানে ‘মোংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

প্রকল্পের আওতায় বন্দরে দুটি আধুনিক জেটি, কনটেইনার ইয়ার্ড, বিপজ্জনক পণ্যবাহী কনটেইনার রাখার ইয়ার্ড ও প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হবে। চার বছর মেয়াদী প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্দরের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা চার লাখ টিইইউতে উন্নীত হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

প্রকল্পের আওতায় ৩৬৮ মিটার দীর্ঘ ও ৪০ মিটার প্রশস্ত জেটি নির্মাণ করা হবে। সেখানে একসাথে ২০ হাজার ডেডওয়েট টন ধারণক্ষমতার দুটি জাহাজ অথবা ৫০ হাজার ডেডওয়েট টন ধারণক্ষমতার একটি জাহাজ ভেড়ানো যাবে।

এছাড়া দুই লাখ ২৭ হাজার বর্গমিটার এলাকায় কনটেইনার ইয়ার্ড, অভ্যন্তরীণ সড়ক, প্রশাসনিক ভবন ও কনটেইনার ফ্রেইট স্টেশন নির্মাণ করা হবে। কনটেইনার ওঠানো-নামানোর জন্য শোর-টু-শিপ ক্রেনসহ ৪৯টি প্রয়োজনীয় যন্ত্রপাতি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বন্দর কর্তৃপক্ষ বলছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতি ঘণ্টায় ৩০টি কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা তৈরি হবে। এতে কনটেইনার সংরক্ষণের জায়গা বাড়ার পাশাপাশি পণ্য ওঠানো-নামানোর ব্যয়ও কমবে।

চীনের অর্থায়ন ও কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি)। গত ১০ অক্টোবর বাংলাদেশ সরকার ও চায়না এক্সিম ব্যাংকের মধ্যে প্রায় এক হাজার ৫৯২ কোটি ৯০ লাখ টাকার ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।

২০২৫ সালের ২ ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) প্রকল্পটি অনুমোদন পায়। একই বছরের ২৫ মার্চ চীনা ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী মো: রাজিব আহসান, বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা।

বন্দর কর্তৃপক্ষের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের জাহাজ ও কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়বে। একই সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আমদানি-রফতানি বাণিজ্য, শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
05 November 2026

৩ হাজার ৫৯৩ কোটি টাকা প্রকল্পের ভিত্তি স্থাপন প্রধানমন্ত্রীর

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD