
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে কলেজ পর্যায়ে পাসের হার ৪৮.৬৯ শতাংশ এবং মাদ্রাসা পর্যায়ে আলিম পরীক্ষায় পাসের হার ৬০.৯৭ শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর বানিয়াচং উপজেলার ৭টি কলেজ থেকে মোট ১ হাজার ৭৮৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৮৭১ জন উত্তীর্ণ হয়েছে। এতে গড় পাসের হার দাঁড়িয়েছে ৪৮.৬৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ জন শিক্ষার্থী।
কলেজভিত্তিক ফলাফলে শচীন্দ্র কলেজ থেকে সর্বোচ্চ ৬০.৭৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ কলেজ থেকে ৯৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮৪ জন পাস করেছে। এছাড়া জনাব আলী সরকারি কলেজে ৩৫৮ জনের মধ্যে ১১২ জন, আইডিয়াল কলেজে ১২৮ জনের মধ্যে ৪১ জন, সুফিয়া মতিন মহিলা কলেজে ২৩৭ জনের মধ্যে ১০০ জন, শেখ শামছুল হক কলেজে ৩৬ জনের মধ্যে ১০ জন, বক্তারপুর আব্দুল খায়ের উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ৫৯ জনের মধ্যে ১৩ জন এবং রত্না উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ১০ জনের মধ্যে ১ জন উত্তীর্ণ হয়েছে।
অন্যদিকে, আলিম পরীক্ষায় উপজেলার দুটি মাদ্রাসা থেকে মোট ৪১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৫ জন উত্তীর্ণ হয়েছে। এতে পাসের হার ৬০.৯৭ শতাংশ। বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসায় ২৭ জনের মধ্যে ১৫ জন এবং বিএসডি বালিকা আলিম মাদ্রাসায় ১৪ জনের মধ্যে ১০ জন পাস করেছে।
উল্লেখ্য, প্রকাশিত ফলাফল বিবরণীতে কারিগরি পরীক্ষায় কোনো পরীক্ষার্থী ছিল না বলে উল্লেখ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply