📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
f ▶
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের ২৯৩তম উপশাখার উদ্বোধনচুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের ২৯৩তম উপশাখার উদ্বোধনচুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকন

অডিশনে ডেকে অজ্ঞান করার চেষ্টা

প্রকাশিত: November 13, 2024 | বিভাগ: বিনোদন
অডিশনে ডেকে অজ্ঞান করার চেষ্টা

অভিনয়ের সুযোগ দেওয়ার নামে অনেক যৌন হয়রানির ঘটনা প্রকাশ্যে এসেছে বলিউডে। এবার কথা বললেন ছোট পর্দার অভিনেত্রী রাশমি দেশাই। যদিও আগে এ বিষয়ে কথা বলেছেন তিনি। নতুন এক সাক্ষাৎকারে আবারও এ প্রসঙ্গে কথা বলেছেন দেশাই। খবর কইমইডটকমের

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচ নিয়ে কথা বললেন রাশমি দেশাই। তিনি জানালেন, কীভাবে মাত্র ১৬ বছর বয়সে অন্যায়ভাবে তাঁর সুযোগ নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এর আগেও বহু তারকা বিনোদন–দুনিয়ায় কাস্টিং কাউচের কথা সামনে এনেছেন।

‘দুর্ভাগ্যবশত আমাকে এই খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল। এ নিয়ে আমি বেশ কয়েকবার কথাও বলেছি। ইন্টারনেটে আমার বলা এই একই বিষয়ে অনেক কিছু পেয়ে যাবেন। আমার মনে আছে, আমাকে একটা অডিশনের জন্য ডাকা হয়েছিল। যখন ওখানে যাই, ওই লোকটি ছাড়া আর কেউ ছিল না।

রাশমি দেশাই। ইনস্টাগ্রাম থেকে
রাশমি দেশাই। ইনস্টাগ্রাম থেকে

তখন আমার বয়স মাত্র ১৬, আমাকে অজ্ঞান করার চেষ্টা করেছিল সে। আমার খুব অস্বস্তি হচ্ছিল, কোনোরকমে আমি বেরিয়ে এসেছিলাম। কিছু সময় পর আমি আমার মাকে সব কথা বলি।’ বলেন রাশমি দেশাই।

একই ঘটনা নিয়ে রাশমি দেশাই আরও বলেন, ‘মনে আছে, আমি পরদিন মাকে নিয়ে সেই লোকটার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আর আমার মা ওকে শিক্ষা দিতে কষিয়ে চড় মেরেছিল। কাস্টিং কাউচ সত্যিই আছে। আমার সঙ্গেই হয়েছে। আসলে সব ইন্ডাস্ট্রিতেই ভালো আর খারাপ, দুই রকম মানুষকে পাওয়া যায়। আমার ভাগ্য ভালো, পরবর্তী সময়ে আমি অসাধারণ মানুষদের পাশে পেয়েছি। ভগবান সহায় ছিল।’

‘উত্তরণ’ দিয়ে রাশমি দেশাই অভিনয়ে পা রেখেছিলেন। ‘ইশক কা রং সফেদ’ ও ‘আধুরি কাহানি হামারি’র মতো হিন্দি সিরিয়ালে দেখা গিয়েছে রাশমি দেশাইকে।

২০১২ সালে নিজের ‘উত্তরণ’ সহ-অভিনেতা কোস্টার নন্দিশ সান্ধুকে বিয়ে করেন অভিনেত্রী। তবে ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদ হয়।

Share this news as a Photo Card

13 November 2024

অডিশনে ডেকে অজ্ঞান করার চেষ্টা

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...
বিজ্ঞাপন