1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
গণহত্যার বিচারকাজ সপ্তাহখানেকের মধ্যে শুরু : আসিফ নজরুল - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

গণহত্যার বিচারকাজ সপ্তাহখানেকের মধ্যে শুরু : আসিফ নজরুল

বাংলা কণ্ঠ ডেস্ক
  • শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে
স্পিকারের দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচারকাজ সপ্তাহখানেকের মধ্যে শুরু করার আশাবাদ ব্যক্ত করেছেন আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

শুক্রবার বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জ শহরের মহাপ্রভুর আখড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা এসব কথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকারী ও হামলাকারীদের জামিন হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। সপ্তাহখানেকের মধ্যেই ট্রাইব্যুনাল গঠিত হবে। জুলাই-আগস্টের গণহত্যার তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। ইতোমধ্যে অনেক আলামত সংগ্রহ করা হয়েছে। গণহত্যার বিচার শুরু হলে অনেক প্রশ্ন এবং দ্বিধাদ্বন্দ্ব কেটে যাবে।

কোনো রাজনৈতিক দলের ফাঁদে পা না দিতে আহ্বান জানিয়ে ড. আসিফ নজরুল সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেছেন, ‘আপনাদের নিয়ে অনেক দল নানা ধরনের খেলা করছে। এ বিষয়ে সজাগ থাকবেন।’

তিনি বলেন, রাষ্ট্রের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কিছু নেই। বাংলাদেশ রাষ্ট্রটি হিন্দু, মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান সবার।

ড. আসিফ নজরুল সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, ‘আপনারা নিজেদের সংখ্যালঘু হিসেবে ভাববেন না। আপনারা নিজেদেরকে দেশের নাগরিক হিসেবে মনে করবেন। মুসলিম ধর্মের মানুষ যেমন বাংলাদেশের মালিক তেমনি আপনারাও দেশের মালিক। আপনারা সনাতন ধর্মাবলম্বীরা সমান অধিকার, সমান প্রত্যাশা, সমান দৃঢ়তা ও সমান আত্মবিশ্বাস নিয়ে বসবাস করবেন’।

ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জে নিহতদের স্মরণ ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে আইন উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হয়েছে। নতুন বাংলাদেশ গঠনে আপনারাও ভূমিকা রাখবেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু মুসলিম নয়, সকল ধর্মের মানুষই অংশগ্রহণ করেছেন। নতুন বাংলাদেশে ধর্ম পালনের অধিকার সকল ধর্মের মানুষের সমান।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জুডিশিয়াল বিভাগে হস্তক্ষেপ করেন না। বিচার বিভাগও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের সাথে একাত্মতা ঘোষণা করে কাজ করছেন।

সনাতন ধর্মের নেতার সত্য নারায়ন সারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো: তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার ফারুক হোসেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, পূজা উদযাপন পরিষদের সদস্য অ্যাডভোকেট কল্যাণ সাহা, পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা, থানা বিএনপির সভাপতি ও পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইয়াসিন আরাফাত ইশান।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD