<!DOCTYPE html> <html> <?php global $themesbazar; ?> <head><meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8"> <meta name="viewport" content="width=device-width, initial-scale=1"> <link rel="profile" href="http://themesbazar.com"> <title><?php wp_title(''); ?></title> <link rel="icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <link rel="shortcut icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <?php $image = wp_get_attachment_image_src( get_post_thumbnail_id( $post->ID ), 'single-thumbnail' ); ?> <meta property="og:title" content="<?php the_title(); ?>" /> <meta property="og:description" content="" /> <meta property="og:image" content="<?php echo $image[0]; ?>" /> <meta property="og:video" content="" /> <meta property="og:video:width" content="560" /> <meta property="og:video:height" content="340" /> <meta property="og:video:type" content="application/x-shockwave-flash" /> <!-- head section --> <!-- skin --> <link rel="stylesheet" href="https://releases.flowplayer.org/7.2.6/skin/skin.css"> <!-- CDNBye hls.js --> <script src="https://cdn.jsdelivr.net/npm/cdnbye@latest/dist/hls.light.min.js"></script> <!-- flowplayer --> <script src="https://releases.flowplayer.org/7.2.6/flowplayer.min.js"></script> <?php wp_head();?> <?php include('css/dynamic-css.php'); ?> </head> <body> <!------------- Archive start ---------------> <script src="https://code.jquery.com/jquery-1.12.4.js"></script> <script src="https://code.jquery.com/ui/1.12.1/jquery-ui.js"></script> <script type="text/javascript"> $(function() { $("#datepicker").datepicker({ dateFormat: "yymmdd", changeMonth: true, changeYear: true }).val() }); </script>

যুক্তরাজ্যস্থ বাংলাদেশ মিশনের মিনিষ্টার পলিটিক্যাল নাসরিন মুক্তির অকাল মৃত্যুতে লন্ডস্থ বাংলাদেশ হাইকমিশনসহ লন্ডনের বাঙ্গালী কমিউনিটিতে বইছে শোকের ছায়া। এই কুটনীতিকের অকাল প্রয়াণে বাংলাদেশ মিশনে কর্মরত তার সহকর্মিরা অনেকেই বাকরুদ্ধ। গতকাল ৪ সেপ্টেম্বর ২০২৩ সোমবার স্থানীয় সময় সকাল ১০:৩৫ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি (ওয়া ….ইন্না …ইলাইহি… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৯ বছর। তিনি স্বামী ও একমাত্র শিশুকন্যাসহ আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে তাৎক্ষনিক বাংলাদেশ হাই কমিশন, লন্ডনের উদ্যোগে সোমবার ব্রিকলেন মসজিদে বাদ আসর পবিত্র কোর’আন খতম ও বাদ-মাগরিব বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। আজ ৫ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ-জোহর ব্রিকলেন মসজিদে তাঁর নামাজ-এ-জানাজা শেষে তার মরদেহ বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে। ।যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম তাঁর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করে এক শোকর্বাতায় বলেন, “নাসরিন মুক্তি বিগত ২০২২ সালের ৩০ ডিসেম্বর বাংলাদেশ হাই কমিশন, লন্ডনের মিনিস্টার (পলিটিক্যাল) পদে নিযুক্ত হওয়ার পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত সর্বোচ্চ নিষ্ঠা ও কর্মদক্ষতার সাথে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সার্বিক সম্পর্ক উন্নয়নে উল্লেখযোগ্য দায়িত্ব ও ভূমিকা পালন করে গেছেন যার জন্য আমি তাঁর কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। নাসরিন মুক্তি ছিলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা নৌবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার জনাব জালাল উদ্দিন (বীরোত্তম)-এর এক সাহসী সন্তান।
লন্ডন হাই কমিশনে যোগ দেরায় আগে তিনি বিসিএস ২০তম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে উচ্চ পদে অত্যন্ত নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন মেধাবি ও কর্তব্যপরায়ণ সরকারি কর্মকর্তা ও সহকর্মীকে হারালাম। এই গভীর শোকাবহ সময়ে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন সব ধরণের সাহায্য-সহযোগিতার জন্য সার্বক্ষনিকভাবে মরহুমের পরিবারের পাশেই রয়েছে।
আমি মরহুমা নাসরিন মুক্তির শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তা’য়ালার দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌস প্রাপ্তির জন্য বিশেষভাবে দোয়া করছি।
Leave a Reply