বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
উপজেলা

মসজিদের উন্নয়নে অর্থ প্রদান আমেরিকা প্রবাসী সাংবাদিক তুহিনের

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩, ৭:০১
Facebook WhatsApp

 আমেরিকার অঙ্গরাজ্য মিশিগান প্রবাসী সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন এবার তার গ্রামের বাড়ি লাখাই উপজেলাধীন করাব ইউনিয়নের মানপুর জামে মসজিদের উন্নয়নে অর্থ প্রদান করেছেন। ১৬ মার্চ শুক্রবার জুম্মাহ’র নামাজ শুরুর প্রাক্কালে প্রবাসী তুহিনের পক্ষে তার চাচাতো ভাই হাবিবুর রহমান চৌধুরী রিপন সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাবিব উল্লাহ ও ইমাম মাওলানা মোঃ সাহেদ মিয়ার হাতে অনুদানের চেক তুলে দেন।

মানপুর এলাকার বাসিন্দা জলিল মিয়া মসজিদের উন্নয়নে আর্থিক সহযোগীতা চাইলে একই গ্রামের সন্তান ও হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ড লাখাই উপজেলার প্রথম নির্বাচিত সাবেক ডাইরেক্টর সাংবাদিক তুহিন আমেরিকা থেকে এই অনুদান পাঠান।

এদিকে চেক হস্তান্তরকালে সংশ্লিষ্ট গ্রাম ও তৎসংশ্লিষ্ট এলাকার মুসল্লিগণ উপস্থিত ছিলেন। এই অর্থ প্রদান করায় পবিত্র জুম্মাহ’র নামাজে মুসল্লিগণ সাংবাদিক তুহিন ও তার পরিবারের সদস্যদের জন্য দীর্ঘায়ু দান ও প্রবাস জীবনে পূর্ণ নিরাপদ হেফাজত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

প্রসঙ্গত,বিগত ২০২২ সালে আমেরিকা প্রবাসী তুহিন হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার বহুতল ভবন বিশিষ্ট সওদাগর জামে মসজিদ সিসি ক্যামেরার আওতায় আনার জন্য অর্ধ লক্ষ টাকা অনুদান দিয়ে ছিলেন। ইতিমধ্যে সংশ্লিষ্ট মসজিদ সিসি ক্যামেরায় আওতায় আসায় মুসল্লিগন আরও অনেক নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারছেন।

Share this news as a Photo Card

17 March 2023

মসজিদের উন্নয়নে অর্থ প্রদান আমেরিকা প্রবাসী সাংবাদিক তুহিনের

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...