1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
প্রাথমিক বৃত্তির সংশোধিত ফল প্রকাশ - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

প্রাথমিক বৃত্তির সংশোধিত ফল প্রকাশ

ডেস্ক নিউজ
  • বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২৫৫ বার পড়া হয়েছে
প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে ক্লাস চালুর নির্দেশনা

অবশেষে প্রাথমিকের বৃত্তির সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বৃত্তির ফল প্রকাশ করা হলেও কারিগরি ত্রুটির কারণে তা স্থগিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২-এর ফল প্রকাশ করা হয়। কারিগরি ত্রুটির কারণে ফলাফল পুনঃযাচাইয়ের প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় প্রকাশিত ফলাফল তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর স্থগিতকরা ফল পুনঃযাচাইক্রমে প্রকাশ করা হলো।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২-এর ফল প্রকাশ সম্পর্কিত অনিচ্ছাকৃত ত্রুটির জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতর আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

ফলাফল দেখা যাবে এই সাইডে : https://dpe.portal.gov.bd/site/page/aac44fc2-d167-4ef4-9e57-b3196be3aa20

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD