বাংলা সংস্করণ
শিরোনাম
▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস
জাতীয়, জেলা, শীর্ষ

আমরা সাহায্যের জন্য কারো কাছে হাত পাতি না : পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৮
Facebook WhatsApp

সুনামগঞ্জ প্রতিনিধিঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমরা সাহায্যের জন্য বাইরের কারও কাছে হাত পাতি না। বাজেটের শতকরা এক টাকাও খয়রাতির নয়। আল্লাহ সাক্ষী, আমরা এখন অনেক টাকা দান করি। আমাদের চার লাখ কোটি টাকা রিজার্ভ রয়েছে।’

সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকায় শুক্রবার দুপুরে জনতা চক্ষু হাসপাতালের উদ্‌বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, ‘পদ্মা সেতু নির্মাণের কাজ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু করেছিলেন, তখন অনেকে বলেছিল, সেতু তো নির্মাণ করতে পারবেই না, বরং বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে। কিন্তু, বর্তমানে দেশ তো দেউলিয়া হয়নি, বরং লক্ষ-হাজার কোটি টাকা ব্যাংকে ঠান্ডা হয়ে বসে আছে। এ টাকাগুলো আমরা ব্যয় করব মানুষের কল্যাণে, যেখানে মানুষের উপকার হবে। বিদ্যুৎ, সড়ক, সেতু, পানি, শৌচাগার, স্কুল, হাসপাতাল, রেললাইন—এগুলোতে আমরা ব্যয় করব। সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা আরও বাড়িয়ে দেব।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।

Share this news as a Photo Card

04 February 2022

আমরা সাহায্যের জন্য কারো কাছে হাত পাতি না : পরিকল্পনামন্ত্রী

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...