বাংলা সংস্করণ
শিরোনাম
▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস
শীর্ষ

বেগম জিয়াকে দিয়ে শুরু বিএনপির চূড়ান্ত মনোননয়ন

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ১০:২৬
Facebook WhatsApp

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চূড়ান্ত মনোনয়ন দেয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আনুষ্ঠানিক মনোনয়ন দেয়ার মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়াকে বগুড়া-৬ আসনের জন্য মনোনয়ন দেয়া হয়।

সোমবার দুপুর ২টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে এ চিঠি হস্তান্তর শুরু হয়। সবার আগে দেয়া হয়েছে রংপুর জেলার কয়েকটি আসনের। কোন কোন আসনে প্রাথমিকভাবে দুই জনকে চিঠি দেয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।

এখন পর্যন্ত যাদের চিঠি দেয়া হয়েছে-

বগুড়া ৬- খালেদা জিয়া
বরিশাল-৫ মজিবর রহমান সরোয়ার

রংপুরে বিএনপির মনোনয়ন পেয়েছেন-

রংপুর-১ মোকাররম হোসেন সুজন
রংপুর-২ ওয়াহেদুজ্জামান মামুন ও মোহাম্মদ আলী
রংপুর-৩ মোজাফফর আহমেদ ও রিতা রহমান
রংপুর-৪ এমদাদুল হক ভরসা
রংপুর-৫ সোলাইমান আলম ও ড. মমতাজ
রংপুর-৬ সাইফুল ইসলাম

এদিকে, মনোনয়নের চূড়ান্ত চিঠি নিতে গুলশান কার্যালয়ে ভিড় শুরু করেছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা।


Share this news as a Photo Card

26 November 2018

বেগম জিয়াকে দিয়ে শুরু বিএনপির চূড়ান্ত মনোননয়ন

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...