বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ▪ নবীগঞ্জে শ্রীরামকৃষ্ণ দেবের মন্দির উদ্বোধন উপলক্ষে ৩ ব্যাপী অনুষ্টান শুরু ▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন
জাতীয়, লিড নিউজ, শীর্ষ

চা-শ্রমিকদের নতুন মজুরি ১৭০ টাকা

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২, ৩:৩৬
Facebook WhatsApp

চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে গণভবনে চা বাগান মালিকদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমেদ কায়কাউস।

তিনি বলেন, শ্রমিকদের আবাসন, রেশনসহ অন্যান্য যেসব সুযোগ-সুবিধা দেয়া হয়, তার সাথে এই দৈনিক মজুরি মিলিয়ে তাদের প্রতিদিনের আয় ৪৫০ থেকে ৫০০ টাকা হবে।এর সাথে আনুপাতিকহারে শ্রমিকদের বোনাস, বার্ষিক ছুটি ভাতা, উৎসব ভাতা, অসুস্থতাজনিত ভাতা ইত্যাদিও বাড়বে বলে তিনি জানান।

তিনি বলেন, আগামীকাল থেকে শ্রমিকদের সবাইকে কাজে যোগ দেয়ার জন্য বলেছেন প্রধানমন্ত্রী।এর আগে বিকেল ৪টার পর গণভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠকে দেশের বৃহৎ ১৩ চা বাগান মালিক উপস্থিত ছিলেন।

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে গত ৯ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত ২ ঘণ্টার কর্মবিরতি পালন করেন সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের চা শ্রমিকরা। এরপর ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন তারা।

আন্দোলনের প্রেক্ষিতে ২০ আগস্ট শ্রীমঙ্গলের বিভাগীয় শ্রম অধিদফতরের উপপরিচালকের কার্যালয়ে বৈঠকে দৈনিক মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করা হয়। বৈঠক শেষে শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও তা মেনে নেয়নি শ্রমিকরা। চলতে থাকে আন্দোলন।

Share this news as a Photo Card

28 August 2022

চা-শ্রমিকদের নতুন মজুরি ১৭০ টাকা

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...