<!DOCTYPE html> <html> <?php global $themesbazar; ?> <head><meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8"> <meta name="viewport" content="width=device-width, initial-scale=1"> <link rel="profile" href="http://themesbazar.com"> <title><?php wp_title(''); ?></title> <link rel="icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <link rel="shortcut icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <?php $image = wp_get_attachment_image_src( get_post_thumbnail_id( $post->ID ), 'single-thumbnail' ); ?> <meta property="og:title" content="<?php the_title(); ?>" /> <meta property="og:description" content="" /> <meta property="og:image" content="<?php echo $image[0]; ?>" /> <meta property="og:video" content="" /> <meta property="og:video:width" content="560" /> <meta property="og:video:height" content="340" /> <meta property="og:video:type" content="application/x-shockwave-flash" /> <!-- head section --> <!-- skin --> <link rel="stylesheet" href="https://releases.flowplayer.org/7.2.6/skin/skin.css"> <!-- CDNBye hls.js --> <script src="https://cdn.jsdelivr.net/npm/cdnbye@latest/dist/hls.light.min.js"></script> <!-- flowplayer --> <script src="https://releases.flowplayer.org/7.2.6/flowplayer.min.js"></script> <?php wp_head();?> <?php include('css/dynamic-css.php'); ?> </head> <body> <!------------- Archive start ---------------> <script src="https://code.jquery.com/jquery-1.12.4.js"></script> <script src="https://code.jquery.com/ui/1.12.1/jquery-ui.js"></script> <script type="text/javascript"> $(function() { $("#datepicker").datepicker({ dateFormat: "yymmdd", changeMonth: true, changeYear: true }).val() }); </script>

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন,
ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি আতাউর রহমান,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু ইউপি চেয়ারাম্যান শেখ সামছুল হক, মিজানুর রহমান খান, মোঃ রেখাছ মিয়া, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, বিপুল ভূষণ রায়, আব্দুল আহাদ, মোঃ আরফান উদ্দিন, প্রকৌশলী জয় কুমার দাশ, শাহ মাসউদ কুরাইশী মক্কী, মোঃ ফরিদ মিয়া, হাফেজ মোঃ শামরুল ইসলাম, শেখ মোঃ মিজানুর রহমান, মোঃ এরশাদ আলী, সাদিকুর রহমান, মোঃ নাসির উদ্দিন চৌধুরী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার প্রমুখ।
প্
রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেন, চলমান বন্যায় দুর্গত মানুষদের পাশে সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম উলামা ও এনজিওসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষরা যেভাবে দাঁড়িয়েছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। এ ক্ষেত্রে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন অত্যন্ত সততা, আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। এ ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীও খুব তৎপর থাকায় বড় ধরণের কোন অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। আমাদের ইউএনও সাহেব অত্যন্ত সৎ, চৌকস ও আন্তরিক মানুষ।
তবে ২টি জাতীয় এবং একটি স্থানীয় পত্রিকা ৫নং দৌলতপুর ইউনিয়ন এবং বুরুজ পাড়ার আশ্রয়ণ কেন্দ্রের এক মহিলার বক্তব্যকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কতৃপক্ষের বক্তব্য ছাড়া সংবাদ প্রকাশ করা তাদের উচিৎ হয়নি। আমি আশাকরি আগামীতে এর পুনরাবৃত্তি হবে না।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বলেন, আসছে আগামী ঈদুল আজহায় কুরবানীর বর্জ্য যেন যত্রতত্র ফেলা না হয় সেদিকে জনপ্রতিনিধিসহ সবাইকে সচেতন থাকতে হবে।
Leave a Reply