<!DOCTYPE html> <html> <?php global $themesbazar; ?> <head><meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8"> <meta name="viewport" content="width=device-width, initial-scale=1"> <link rel="profile" href="http://themesbazar.com"> <title><?php wp_title(''); ?></title> <link rel="icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <link rel="shortcut icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <?php $image = wp_get_attachment_image_src( get_post_thumbnail_id( $post->ID ), 'single-thumbnail' ); ?> <meta property="og:title" content="<?php the_title(); ?>" /> <meta property="og:description" content="" /> <meta property="og:image" content="<?php echo $image[0]; ?>" /> <meta property="og:video" content="" /> <meta property="og:video:width" content="560" /> <meta property="og:video:height" content="340" /> <meta property="og:video:type" content="application/x-shockwave-flash" /> <!-- head section --> <!-- skin --> <link rel="stylesheet" href="https://releases.flowplayer.org/7.2.6/skin/skin.css"> <!-- CDNBye hls.js --> <script src="https://cdn.jsdelivr.net/npm/cdnbye@latest/dist/hls.light.min.js"></script> <!-- flowplayer --> <script src="https://releases.flowplayer.org/7.2.6/flowplayer.min.js"></script> <?php wp_head();?> <?php include('css/dynamic-css.php'); ?> </head> <body> <!------------- Archive start ---------------> <script src="https://code.jquery.com/jquery-1.12.4.js"></script> <script src="https://code.jquery.com/ui/1.12.1/jquery-ui.js"></script> <script type="text/javascript"> $(function() { $("#datepicker").datepicker({ dateFormat: "yymmdd", changeMonth: true, changeYear: true }).val() }); </script>
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

সন্ত্রাস ঘটিয়ে বিএনপির নাম দেয় আওয়ামী লীগ : মির্জা ফখরুল

বাংলা কণ্ঠ ডেস্কঃ
  • শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩৮৩ বার পড়া হয়েছে

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে তার দায় বিএনপির ওপর চাপায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন জীবনের কোনো মূল্য নেই।

শনিবার (২৩ এপ্রিল) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল-পূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিউমার্কেটের সংঘর্ষ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘একটি কুরিয়ার সার্ভিসের কর্মচারী নাহিদ নিউমার্কেট দিয়ে যাওয়ার সময় তাকে হেলমেটধারীরা কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। মিডিয়া আইডেন্টিফাই করেছে, হেলমেটধারীদের তিনজনই ছাত্রলীগকর্মী। আর এখন গ্রেফতার হলেন কে? বিএনপি নেতা। শুধু তিনি গ্রেফতার হননি; আরো ২৪ জনের নাম উল্লেখ করে মামলা দেয়া হয়েছে, সকলেই বিএনপি এবং ছাত্রদলের নেতা। এটাই হচ্ছে আওয়ামী লীগের আসল চরিত্র। ভুল করবে তারা, আগুন দিয়ে বাড়ি জ্বালিয়ে দিয়ে আবার সেই বাড়ির সামনে গিয়ে দুস্থের সামনে ত্রাণ নিয়ে হাজির হবে।’

তিনি বলেন, ‘এটা পুরনো খেলা তাদের, তারা সন্ত্রাস ঘটিয়ে বিএনপির নাম দেয়। ইতিপূর্বে পুড়িয়েছে আগুন জ্বালিয়েছে আর নাম দিয়েছে বিএনপি। এভাবে অসংখ্য গায়েবি মামলা তারা দিয়েছে। এই গায়েবি মামলা, মামলা, গুম-খুন দিয়েই তারা টিকে রয়েছে। এ না হলে তারা টিকে থাকতে পারতো না। আর টিকে আছে কাদের দ্বারা যে রাষ্ট্রযন্ত্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমলা প্রশাসন বিচার বিভাগ এদের সহযোগিতা নিয়ে তারা টিকে আছে।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দেশের যে সার্বিক অবস্থা আমরা হাসতে ভুলে গেছি। আমরা আমাদের প্রিয়জনদেরকে শুভেচ্ছা জানাতে ভুলে গেছি। আমরা নিরাপদে রাস্তা অতিক্রম করতে ভয় পাই আমরা নিরাপদে বাড়িতে থাকতেও ভয় পাই। এখন জীবনের কোনো মূল্য নেই।’

দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অত্যন্ত অসুস্থ জানিয়ে বিএনপির মুখপাত্র বলেন, ‘দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ যেন তাকে অতি দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে বিদেশে নির্বাসিত অবস্থায় আছেন। আমরা দোয়া করব তিনি যেন আমাদের কাছে ফিরে আসেন। আর আমরা দোয়া করব পরম করুণাময় আল্লাহ তায়ালা এই ভয়াবহ যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি এই অবস্থা থেকে যেন আমাদের মুক্ত করেন।

মির্জা ফখরুল আরো বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি করেছে যে তারা ভালো কাজ করেছেন। তাদের এই ‘ভালো’ কাজের প্রমাণ হচ্ছে করোনার সময় ২৩ হাজার কোটি টাকা লুটপাট। শুধু তাই নয়, পুরো স্বাস্থ্যব্যবস্থাকেই সরকার ভেঙে দিয়েছে।’

তিনি বলেন, ‘আল্লাহ যেন আমাদের এই ভয়াবহ দানবীয় সরকারের হাত থেকে মুক্তি দেন। দেশে আমরা যেন সত্যিকার অর্থে গণতান্ত্রিক একটি সরকার জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি এবং একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে পারি সেই হোক আমাদের দোয়া।’

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশিদের সভাপতিত্বে ও মহাসচিব ডা: মো: আব্দুস সালাম এবং দফতর সম্পাদক ডা: ফখরুজ্জামানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ডা: ফরহাদ হালিম ডোনার, কবি আবদুল হাই শিকদার, যুগ্ম-সচিব সৈয়দ মোহাম্মদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম, ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক, ড্যাবের সিনিয়র সহ-সভাপতি ডা: আবদুস সেলিম, কোষাধ্যক্ষ ডা: জহিরুল ইসলাম শাকিল, সহ-সভাপতি অধ্যাপক ডাক্তার কামরুল হাসান সরদার, মুস্তাক রহিম সপণ, শাহ মোহাম্মদ আমানুল্লাহ, পারভেজ রেজা কাকন প্রমুখ।

এছাড়া সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী, শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক মো: মোরশেদ আলম, ছাত্রদলের ইডেন কলেজ শাখার সাবেক আহ্বায়ক সেলিনা সুলতানা নিশিতা, ওলামা দলের মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক, ঢাকা দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহিন, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
<?php global $themesbazar; ?> <!------------ Footer Section Start --------------> <section class="footer-section"> <div class="container"> <div class="row"> <div class="col-md-12 col-sm-12"> <div class="footer-menu"> <?php wp_nav_menu( array('theme_location' => 'footermenu', )); ?> </div> </div> </div> <div class="row foot"> <div class="col-md-3 col-sm-3 foot-logo"> <a href="<?php bloginfo(home); ?>"><img src=" <?php echo $themesbazar['logo_upload']['url']?>" alt="Logo" width="100%"></a> </div> <div class="col-md-5 col-sm-5"> <div class="editorial"> <?php echo $themesbazar['editorial']?> </div> </div> <div class="col-md-4 col-sm-4"> <div class="footer-social"> <ul> <li><a href="<?php echo $themesbazar['ftr-social-link']['facebook-url']; ?>" class="fa fa-facebook"></a></li> <li><a href="<?php echo $themesbazar['ftr-social-link']['twitter-url']; ?>" class="fa fa-twitter"></a></li> <li><a href="<?php echo $themesbazar['ftr-social-link']['googleplus-url']; ?>" class="fa fa-google"></a></li> <li><a href="<?php echo $themesbazar['ftr-social-link']['linkedin-url']; ?>" class="fa fa-linkedin"></a></li> </ul> </div> </div> </div> </div> </section> <?php get_template_part('include/root'); wp_footer(); ?> <p class="has-text-align-center"> Designed by: <a href="https://sylhethostbd.com/"><span style="color:#ff0c0c;"><strong>Sylhet Host BD</strong></span></a></p> </body> </html>