বাংলা সংস্করণ
শিরোনাম
▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস
জাতীয়, লিড নিউজ, শীর্ষ

ধেয়ে আসছে ‘অশনি’

প্রকাশিত: ২০ মার্চ ২০২২, ৫:৩৬
Facebook WhatsApp

শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে থাকা নিম্নচাপটি কয়েক ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে যাচ্ছে। এ ঘূর্ণিঝড়ের নাম ‘অশনি’। সোমবার বা মঙ্গলবার প্রবল শক্তি নিয়ে এটি ভারত, বাংলাদেশ ও মিয়ানমারে আঘাত হানতে পারে।

শনিবার থেকেই ভারতের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্রগুলোর তৎপরতাও আপাতত বন্ধ করে দেয়া হচ্ছে।

ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও পরোক্ষ প্রভাব পড়বে। আগামী কয়েক দিনে এ রাজ্যের অস্বস্তি আরো বাড়বে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস। বাড়বে তাপমাত্রাও। তবে কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

ভারতের আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৬ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আমফান, ইয়াসে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল গোটা রাজ্য। তবে এবার ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার তেমন আশঙ্কা নেই।

এদিকে, বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বসবাসকারী সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। কাঁচাবাড়িতে যারা থাকেন, তাদেরকে ভারত সরকারের পক্ষ থেকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। আসন্ন জলোচ্ছ্বাসের জেরে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর।

সূত্র : সংবাদ প্রতিদিন

 

Share this news as a Photo Card

20 March 2022

ধেয়ে আসছে ‘অশনি’

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...