বাংলা সংস্করণ
শিরোনাম
▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস
জাতীয়, লিড নিউজ, শীর্ষ

খালেদা জিয়ার আবেদনে মতামত আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে : আইনমন্ত্রী

প্রকাশিত: ১৬ মার্চ ২০২২, ১০:১২
Facebook WhatsApp

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদনের বিষয়ে আজই মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে এসেছে। আবেদনে কি আছে আমি এখনো দেখি নাই। আবেদনের ওপর মতামত দিয়ে আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।’
বুধবার (১৬ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

মতামত দেয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবে কি না প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য আবেদন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে না। আইন মন্ত্রণালয়ের পর্যবেক্ষণের ওপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর উপর মতামত দেবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘ওনাদের (খালেদা জিয়ার পরিবারের) একটা পত্র আমরা পেয়েছি। এটা পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে আমরা পাঠিয়েছি। তাদের পরীক্ষা-নিরীক্ষান্তে যে পর্যায়ে সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন হবে সেখানে প্রেরণ করবো আমরা।’

সূত্র : ইউএনবি

Share this news as a Photo Card

16 March 2022

খালেদা জিয়ার আবেদনে মতামত আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে : আইনমন্ত্রী

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...