বাংলা সংস্করণ
শিরোনাম
▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস
জাতীয়, লিড নিউজ, শীর্ষ

ই-পাসপোর্ট কার্যক্রম দুদিন বন্ধ থাকবে

প্রকাশিত: ১৫ মার্চ ২০২২, ৩:০৫
Facebook WhatsApp

আগামী ১৫ ও ১৬ মার্চ সারাদেশে ই-পাসপোর্ট কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অধীনস্থ ডিজাস্টার রিকভারি সাইটে (ডিআরএস) ওএটি ও ফেল ওভার টেস্ট সম্পাদনের কারণে আগামী ১৫ ও ১৬ মার্চ দেশের বিভাগীয় ও আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট সেবা-কার্যক্রম বন্ধ থাকবে।

অধিদফতর আরো জানায়, ১৫ ও ১৬ মার্চ যে আবেদনকারীরা ই-পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, তাদের ২০ মার্চের পর যেকোনো দিন অধিদপ্তরে গেলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

অনিবার্য কারণে সেবা কার্যক্রম সাময়িক বন্ধ থাকায় আবেদনকারীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে অধিদফতর।

Share this news as a Photo Card

15 March 2022

ই-পাসপোর্ট কার্যক্রম দুদিন বন্ধ থাকবে

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...