1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
খালেদা জিয়ার মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের শোক - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

খালেদা জিয়ার মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের শোক

বাংলা কণ্ঠ ডেস্ক
  • মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের শোক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজের এক বার্তায় শোক জানিয়েছে ইউনিয়ন। বার্তায় বলা হয়েছে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশের মানুষের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

এদিকে, খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রী। আন্তর্জাতিক এই প্রতিনিধিদের আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD