1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুলের কৃতজ্ঞতা প্রকাশ - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুলের কৃতজ্ঞতা প্রকাশ

হবিগঞ্জ প্রতিনিধি
  • সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে
শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সভাপতি মঈনুল হাসান রতন।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “প্রেসক্লাবের সম্মানিত সদস্যরা আমাকে পুনরায় সভাপতি নির্বাচিত করে যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই দায়িত্ব আমার জন্য সম্মানের পাশাপাশি বড় দায়িত্বও।”
তিনি আরও বলেন, “সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, ঐক্য সুদৃঢ়করণ এবং প্রেসক্লাবকে আরও কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে চাই।”
মঈনুল হাসান রতন তার পূর্ববর্তী মেয়াদে প্রেসক্লাবের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সদস্যদের সহযোগিতার কথা স্মরণ করে ভবিষ্যতেও সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রেসক্লাবটি ৪৬ বছর অতিক্রম করেছে। শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সদস্য হওয়ার পর প্রথমেই প্রচার ও প্রকাশনা সম্পাদক, ১ বার দপ্তর ও পাঠাগার সম্পাদক ২ বার যুগ্ম-সাধারণ সম্পাদক, ৪ বার সাধারণ সম্পাদক ও সভাপতি পদে তিনি পুনরায় নির্বাচিত হন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD