1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
ভারতীয় ভিসা সেন্টার চালু - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

ভারতীয় ভিসা সেন্টার চালু

বাংলা কণ্ঠ ডেস্ক
  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম স্বাভাবিক নিয়মে চালু করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বুধবার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল।

বৃহস্পতিবার সকাল থেকে কেন্দ্রটি স্বাভাবিক নিয়মে ভিসা সংক্রান্ত সেবা দিচ্ছে। ভারতীয় হাইকমিশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকায় জুলাই গণঅভ্যুত্থানের সাথে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করা হয়। ওই কর্মসূচির প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দুপুর ২টা থেকে ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।

এদিকে, একই দিন এর প্রায় দুই ঘণ্টা আগে বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD