1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

বাংলা কণ্ঠ ডেস্ক
  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন জুলাই সনদ বাস্তবায়নে গণভোটও অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তার এ ভাষণ সম্প্রচার করে। পাশাপাশি অন্যান্য টেলিভিশন চ্যানেল ও বেতারও তা সম্প্রচার করে।

সিইসি তার ভাষণে জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা আর গণভোটের ব্যালট হবে গোলাপী। এবার একই দিন গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD