<!DOCTYPE html> <html> <?php global $themesbazar; ?> <head><meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8"> <meta name="viewport" content="width=device-width, initial-scale=1"> <link rel="profile" href="http://themesbazar.com"> <title><?php wp_title(''); ?></title> <link rel="icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <link rel="shortcut icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <?php $image = wp_get_attachment_image_src( get_post_thumbnail_id( $post->ID ), 'single-thumbnail' ); ?> <meta property="og:title" content="<?php the_title(); ?>" /> <meta property="og:description" content="" /> <meta property="og:image" content="<?php echo $image[0]; ?>" /> <meta property="og:video" content="" /> <meta property="og:video:width" content="560" /> <meta property="og:video:height" content="340" /> <meta property="og:video:type" content="application/x-shockwave-flash" /> <!-- head section --> <!-- skin --> <link rel="stylesheet" href="https://releases.flowplayer.org/7.2.6/skin/skin.css"> <!-- CDNBye hls.js --> <script src="https://cdn.jsdelivr.net/npm/cdnbye@latest/dist/hls.light.min.js"></script> <!-- flowplayer --> <script src="https://releases.flowplayer.org/7.2.6/flowplayer.min.js"></script> <?php wp_head();?> <?php include('css/dynamic-css.php'); ?> </head> <body> <!------------- Archive start ---------------> <script src="https://code.jquery.com/jquery-1.12.4.js"></script> <script src="https://code.jquery.com/ui/1.12.1/jquery-ui.js"></script> <script type="text/javascript"> $(function() { $("#datepicker").datepicker({ dateFormat: "yymmdd", changeMonth: true, changeYear: true }).val() }); </script>

জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ মুজিবুল হোসেন মারুফ ও সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন’র উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৯ হত্যা মামলায় আওয়ামীলীগ ও যুবলীগ নেতাদের রক্ষা করতে উৎকোচ গ্রহন ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত ০৭ জানুয়ারি ২০২৫ খ্রি. সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জি কে গউছ স্বাক্ষরিত এক পত্রে তাদের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে অভিযোগ যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কেন্দ্রীয় দপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি জেলা বিএনপি অফিসে প্রেরণ করা হয়। পত্রে বলা হয়, দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে স্থগিতাদেশ প্রত্যাহার করে তাদের পূর্বের দায়িত্বে বহাল করা হলো। এ খবর জানাজানি হলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ মুজিবুল হোসেন মারুফ বলেন,
আমরা সবসময় দলীয় আদর্শে অবিচল থেকেছি। কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি আমরা কৃতজ্ঞ। আগামী দিনে দলের স্বার্থে আমরা আরও ঐক্যবদ্ধভাবে কাজ করব।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন বলেন,
বিএনপি একটি বড় পরিবার, এখানে মতভেদ থাকতে পারে, কিন্তু লক্ষ্য এক গণতন্ত্র পুনরুদ্ধার। স্থগিতাদেশ প্রত্যাহারের মাধ্যমে আমাদের ওপর দলের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। সবাইকে সহনশীল ও ধৈয্য ধারনের অনুরোধ জানান তিনি।
Leave a Reply