বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
জাতীয়, লিড নিউজ, শীর্ষ

দ্রুত সময়ের মধ্যে ভোজ্যতেলের দাম কমে আসবে : আইনমন্ত্রী আনিসুল হক

প্রকাশিত: ১১ মার্চ ২০২২, ৩:১৮
Facebook WhatsApp

সরকারি পদক্ষেপের কারণে দ্রুত সময়ের মধ্যে ভোজ্যতেলের দাম কিছুটা কমে আসবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

তিনি বলেন, ‘গত ৪০ বছরে সারাবিশ্বে ভোজ্যতেলের দাম যে পরিমাণ বাড়েনি, সম্প্রতি সময়ে তার চেয়ে অনেক বেশি বেড়েছে। যার প্রভাব বাংলাদেশে পড়েছে। সরকার দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। আমার মনে হয় সরকারি পদক্ষেপের কারণে ভোজ্যতেলের দাম দ্রুত সময়ের মধ্যে কিছুটা কমে আসবে।’

এ জন্য তিনি জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান।

শুক্রবার (১১ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে কসবা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী আরো বলেন, ‘নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তারা তাদের দায়িত্ব বুঝে নিয়েছেন। আমার বিশ্বাস তাদের প্রথম কাজ হিসেবে তারা শিগগিরই জেলা পরিষদ নির্বাচন দিয়ে দেবেন। সেখানে যদি আইন সংশোধন করতে হয়, নির্বাচনের স্বার্থে যত তাড়াতাড়ি সম্ভব সেটা করার চেষ্টা করবে সরকার।

সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সদস্য মো: শাহআলম, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়া, কসবা পৌরসভার মেয়র এমজি হাক্কানী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন, পৌরসভার সাবেক মেয়র এমরান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি

Share this news as a Photo Card

11 March 2022

দ্রুত সময়ের মধ্যে ভোজ্যতেলের দাম কমে আসবে : আইনমন্ত্রী আনিসুল হক

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...