1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না : মির্জা ফখরুল - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না : মির্জা ফখরুল

বাংলা কণ্ঠ ডেস্ক
  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপ ও হেনস্তা করার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘটনার সময় আখতার হোসেনের সাথে মির্জা ফখরুলও ছিলেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমের পোস্টে বিএনপি মহাসচিব লিখেছেন, ‘নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে, তা আবারো প্রমাণ করলো – আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না।’

‘আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে, সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন,’ বলেন তিনি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD