<!DOCTYPE html> <html> <?php global $themesbazar; ?> <head><meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8"> <meta name="viewport" content="width=device-width, initial-scale=1"> <link rel="profile" href="http://themesbazar.com"> <title><?php wp_title(''); ?></title> <link rel="icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <link rel="shortcut icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <?php $image = wp_get_attachment_image_src( get_post_thumbnail_id( $post->ID ), 'single-thumbnail' ); ?> <meta property="og:title" content="<?php the_title(); ?>" /> <meta property="og:description" content="" /> <meta property="og:image" content="<?php echo $image[0]; ?>" /> <meta property="og:video" content="" /> <meta property="og:video:width" content="560" /> <meta property="og:video:height" content="340" /> <meta property="og:video:type" content="application/x-shockwave-flash" /> <!-- head section --> <!-- skin --> <link rel="stylesheet" href="https://releases.flowplayer.org/7.2.6/skin/skin.css"> <!-- CDNBye hls.js --> <script src="https://cdn.jsdelivr.net/npm/cdnbye@latest/dist/hls.light.min.js"></script> <!-- flowplayer --> <script src="https://releases.flowplayer.org/7.2.6/flowplayer.min.js"></script> <?php wp_head();?> <?php include('css/dynamic-css.php'); ?> </head> <body> <!------------- Archive start ---------------> <script src="https://code.jquery.com/jquery-1.12.4.js"></script> <script src="https://code.jquery.com/ui/1.12.1/jquery-ui.js"></script> <script type="text/javascript"> $(function() { $("#datepicker").datepicker({ dateFormat: "yymmdd", changeMonth: true, changeYear: true }).val() }); </script>

শিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে দেশের কোনো স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি পদে সরকারি কর্মকর্তা ছাড়া অন্য কেউ মনোনীত হতে পারবেন না।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের কার্যক্রম আরও জবাবদিহিমূলক করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), বা যেকোনো প্রথম শ্রেণির কর্মকর্তা এখন থেকে সভাপতির দায়িত্বে থাকবেন।
এর ফলে রাজনৈতিক প্রভাব, স্থানীয় দ্বন্দ্ব ও স্বার্থন্বেষী গোষ্ঠীর হস্তক্ষেপ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেকটাই মুক্ত থাকবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, “বহু স্থানে সভাপতি নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছিল। সরকারি কর্মকর্তারা সভাপতির দায়িত্বে থাকলে সে সমস্যা অনেকটাই কমবে।”
নতুন নির্দেশনার আলোকে চলমান পরিচালনা কমিটিগুলোর মেয়াদ শেষে বা বিলুপ্তির পর এ সিদ্ধান্ত কার্যকর হবে। এই সিদ্ধান্তকে শিক্ষানুরাগীরা ইতিবাচকভাবে দেখলেও, কিছু এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালীরা এতে অসন্তোষ প্রকাশ করেছেন।
Leave a Reply