1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
বিশাল বহর নিয়ে ঢাকায় সিঙ্গাপুর দল - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

বিশাল বহর নিয়ে ঢাকায় সিঙ্গাপুর দল

বাংলাকণ্ঠ ডেস্ক
  • রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

বিশাল বহর নিয়ে বাংলাদেশে এসে পৌঁছেছে সিঙ্গাপুর ফুটবল দল। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় পা রেখেছেন তারা। উঠেছেন সোনারগাঁও হোটেলে। শনিবার রাতে ৪২ সদস্যের বিশাল দল নিয়ে সিঙ্গাপুর জাতীয় ফুটবল দল পৌঁছেছে বাংলাদেশে। দুই দিন অনুশীলন শেষে আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে সিঙ্গাপুর।

যদিও আন্তর্জাতিক টুর্নামেন্টে ফুটবলের চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের। এছাড়া ট্যাকনিক্যাল স্টাফ ও কর্মকর্তা মিলিয়ে আরো ১৯ জন। আর দলটির ম্যানেজার আগেই ঢাকায় এসেছেন। অনুশীলন ও ম্যাচ ভেন্যুর সুযোগ-সুবিধা পরখ করছেন সিঙ্গাপুর দলের ম্যানেজার। আজ রোববার বিকেলে উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়নে সিঙ্গাপুরের অনুশীলন ব্যবস্থা করছে বাফুফে।

নিয়মানুযায়ী, পরশু ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবেন সফরকারীরা। যদিও পূর্ণ প্রস্তুত হয়েই বাংলাদেশে এসেছে সিঙ্গাপুর। দেশ ছাড়ার আগে মালদ্বীপের সাথে প্রীতি ম্যাচ খেলেছে তারা। যেখানে ৩-১ গোলের বড় জয়ের সুবাস নিয়ে ঢাকায় রওনা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD