1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
প্রধান উপদেষ্টার সাথে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার সাথে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান

বাংলাকণ্ঠ ডেস্ক
  • শনিবার, ৭ জুন, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য বার্তাসংস্থা বাসসকে নিশ্চিত করেছেন।

ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বিশ্বের অনেক দেশের মতো আজ শনিবার সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এটি। ভৌগলিক অবস্থানের কারণে সৌদি আরবসহ অনেক দেশের একদিন পর আজ বাংলাদেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। মূলত চন্দ্র মাস জিলহজ্বের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপন করা হয় সারাবিশ্বে। ঈদের আগে সৌদি আরবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ করেন হাজীরা।

এদিন সকল মুসলিমরা সকালেই ঈদের জামাতে নামাজ আদায় শেষে কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন। তবে ওজর থাকলে ঈদের তৃতীয় দিন পর্যন্ত কোরবানি করা যায়।

দেশের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে। এদিন সকাল সাড়ে ৭টায় জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রতি বছরের মতো এবারো ঈদুল আজহায় পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায় এবং পরবর্তী চারটি জামাত যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD