
ইংলিশ প্রিমিয়ার লিগের হয়ে লেস্টার সিটিতে খেলেছেন হামজা চৌধুরী। ফুটবল দুনিয়ার অন্যতম সেরা লিগের আসরে দেখা গেছে বাংলাদেশী এই তারকাকে। এবার দলবদলের গুঞ্জন উঠেছে হামজাকে নিয়ে। দেখা যেতে পারে সরাসরি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। ক্লাব ফুটবলের সবচেয়ে তাক লাগানো আসরে নজর থাকবে দর্শকদের। কিন্তু গন্তব্য কোথায় এ নিয়ে এখনো কিছু জানা যায়নি। গ্রিক সাংবাদিক গিওর্গস সানাকাস আভাস দিয়ে বলেন, ‘গ্রিক লিগের বিখ্যাত ক্লাব অলিম্পিয়াকোস হামজাকে পেতে আগ্রহী। হামজাকে দলে ভেড়াতে চায় তারা।
তিনি বলেন, অলিম্পিয়াকোস আগামী মৌসুমকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগ হাজির হবার আগেই সারাতে চায় তাদের দল গোছানোর কাজ। ক্লাবটির সেই পরিকল্পনায় আছে হামজার নামও। তাদের দলে একজন বল উইনিং এবং রক্ষণাত্মক ঘরানার মিডফিল্ডার প্রয়োজন। সেই অনুযায়ী বাংলাদেশী হামজাই তাদের পছন্দের তালিকায়।
সানাকাসের দেয়া তথ্য মতে, লেস্টার সিটিতে হামজাকে লম্বা সময়ের জন্য বিবেচনায় রাখছেন না। এমন তথ্য ইতোমধ্যে জেনেছে অলিম্পিয়াকোস। কোচ হোসে লুইস ম্যান্ডিলিবারের নজর তাই হামজার দিকেই।
লেস্টার সিটির যদি হামাজাকে ছেড়ে দেয় তাহলে সেই সুযোগ লুফে নিতে চায় গ্রিক ক্লাব। এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি। এসব চলছে প্রথমিক পর্যায়ের আলোচনার টেবিলে। দলবদলের গুঞ্জন সত্যি হলে ইউরোপিয়ান ক্লাবের আসরে দেখা যাবে বাংলাদেশী এই তারকা ফুটবলারকে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply