<!DOCTYPE html> <html> <?php global $themesbazar; ?> <head><meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8"> <meta name="viewport" content="width=device-width, initial-scale=1"> <link rel="profile" href="http://themesbazar.com"> <title><?php wp_title(''); ?></title> <link rel="icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <link rel="shortcut icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <?php $image = wp_get_attachment_image_src( get_post_thumbnail_id( $post->ID ), 'single-thumbnail' ); ?> <meta property="og:title" content="<?php the_title(); ?>" /> <meta property="og:description" content="" /> <meta property="og:image" content="<?php echo $image[0]; ?>" /> <meta property="og:video" content="" /> <meta property="og:video:width" content="560" /> <meta property="og:video:height" content="340" /> <meta property="og:video:type" content="application/x-shockwave-flash" /> <!-- head section --> <!-- skin --> <link rel="stylesheet" href="https://releases.flowplayer.org/7.2.6/skin/skin.css"> <!-- CDNBye hls.js --> <script src="https://cdn.jsdelivr.net/npm/cdnbye@latest/dist/hls.light.min.js"></script> <!-- flowplayer --> <script src="https://releases.flowplayer.org/7.2.6/flowplayer.min.js"></script> <?php wp_head();?> <?php include('css/dynamic-css.php'); ?> </head> <body> <!------------- Archive start ---------------> <script src="https://code.jquery.com/jquery-1.12.4.js"></script> <script src="https://code.jquery.com/ui/1.12.1/jquery-ui.js"></script> <script type="text/javascript"> $(function() { $("#datepicker").datepicker({ dateFormat: "yymmdd", changeMonth: true, changeYear: true }).val() }); </script>

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বৃহস্পতিবার (২৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জনসহ মোট তিন হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে।
কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১ জুন থেকে, চলবে ২৫ জুন পর্যন্ত। প্রার্থীদের http://bpsc.teletalk.com.bd ঠিকানায় গিয়ে আবেদনপত্র পূরণ ও নির্ধারিত ফি জমা দিতে হবে। আবেদনপত্র জমার ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এমসিকিউভিত্তিক প্রাথমিক পরীক্ষা জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময় পরে জানানো হবে।
পরীক্ষা ও আবেদনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিপিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd)।
সূত্র : ইউএনবি
Leave a Reply