<!DOCTYPE html> <html> <?php global $themesbazar; ?> <head><meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8"> <meta name="viewport" content="width=device-width, initial-scale=1"> <link rel="profile" href="http://themesbazar.com"> <title><?php wp_title(''); ?></title> <link rel="icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <link rel="shortcut icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <?php $image = wp_get_attachment_image_src( get_post_thumbnail_id( $post->ID ), 'single-thumbnail' ); ?> <meta property="og:title" content="<?php the_title(); ?>" /> <meta property="og:description" content="" /> <meta property="og:image" content="<?php echo $image[0]; ?>" /> <meta property="og:video" content="" /> <meta property="og:video:width" content="560" /> <meta property="og:video:height" content="340" /> <meta property="og:video:type" content="application/x-shockwave-flash" /> <!-- head section --> <!-- skin --> <link rel="stylesheet" href="https://releases.flowplayer.org/7.2.6/skin/skin.css"> <!-- CDNBye hls.js --> <script src="https://cdn.jsdelivr.net/npm/cdnbye@latest/dist/hls.light.min.js"></script> <!-- flowplayer --> <script src="https://releases.flowplayer.org/7.2.6/flowplayer.min.js"></script> <?php wp_head();?> <?php include('css/dynamic-css.php'); ?> </head> <body> <!------------- Archive start ---------------> <script src="https://code.jquery.com/jquery-1.12.4.js"></script> <script src="https://code.jquery.com/ui/1.12.1/jquery-ui.js"></script> <script type="text/javascript"> $(function() { $("#datepicker").datepicker({ dateFormat: "yymmdd", changeMonth: true, changeYear: true }).val() }); </script>

কাশ্মিরের পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে ‘ভারতকে থামানোর’ জন্য জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। একইসাথে নয়াদিল্লিকে সংযম প্রদর্শনের আহ্বান জানাতেও বলেন তিনি।
ইসলামাবাদ থেকে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, মঙ্গলবার জাতিসঙ্ঘ মহাসচিবের সাথে এক টেলিফোন আলাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। আলোচনায় দুই নেতা দক্ষিণ এশিয়ার চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
শাহবাজ বলেন, ‘ভারতের কোনো দুর্ভাগ্যজনক আচরণের জবাবে পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সর্বশক্তি প্রয়োগ করবে।’ তিনি জোর দিয়ে বলেন, সিন্ধু নদীর পানিকে অস্ত্র বানানোর যে প্রয়াস ভারত নিচ্ছে, তা পাকিস্তানের কাছে গ্রহণযোগ্য নয়।
গত ২২ এপ্রিল পেহেলগামে এক হামলায় ২৬ জন ভারতীয় পর্যটকের মৃত্যুর পর ভারত পাকিস্তানকে দোষারোপ করে। তবে এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ উল্লেখ করে শাহবাজ সরাসরি প্রত্যাখ্যান করেন এবং নিরপেক্ষ, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের তদন্তের প্রস্তাব পুনর্ব্যক্ত করেন।
পাকিস্তানের প্রধানন্ত্রী বলেন, ‘আমরা সন্ত্রাসবাদে বিশ্বাস করি না। বরং বৈশ্বিক সন্ত্রাসবিরোধী লড়াইয়ে আমরা ব্যাপক ত্যাগ স্বীকার করেছি।’ একইসাথে কাশ্মিরিদের স্বাধীনতা আন্দোলনকে ‘সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে দমন করার ভারতীয় কৌশলকে হতাশাজনক ও বিভ্রান্তিকর হিসেবে বর্ণনা করেন তিনি।
শাহবাজ বলেন, ‘কাশ্মিরে ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত দমনপীড়নই আসল সন্ত্রাস। অথচ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ভিন্ন খাতে নিতে তারা পাকিস্তানকে অভিযুক্ত করছে।’
তিনি জাতিসঙ্ঘ মহাসচিবকে বলেন, সিন্ধু অববাহিকার পানিকে পাকিস্তানের ২৪ কোটিরও বেশি মানুষের জীবনীশক্তি হিসেবে বিবেচনা করা হয়। ভারত যদি পানি নিয়ে কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে তা যুদ্ধ ঘোষণার শামিল বলে গণ্য হবে।
আলোচনায় জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার ক্রমবর্ধমান গতিপথে গভীর উদ্বেগ জানান এবং সঙ্ঘাত এড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘এই পরিস্থিতি দুঃখজনক পরিণতির দিকে যেতে পারে।’ উত্তেজনা হ্রাসে গুতেরেস নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে আগ্রহী বলেও জানান।
এদিকে জাতিসঙ্ঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, মহাসচিব ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে আলাপ করেছেন। তিনি উভয় পক্ষকে আইনি পথে ন্যায়ের পথ অনুসরণের ওপর গুরুত্বারোপ করতে বলেছেন।
সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন/বাসস
Leave a Reply