1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ভাড়া কমালো বিমান - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ভাড়া কমালো বিমান

বাংলা কণ্ঠ ডেস্ক
  • বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমানের টিকিটমূল্য কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এ ভাড়া কমানো হলো। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ দেশ দুটিতে গমনেচ্ছু বিএমইটি (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) কার্ডধারী কর্মীদের ক্ষেত্রে কমানো এ বিশেষ ভাড়া প্রযোজ্য হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রাথমিক পর্যায়ে আগামী ৩০ জুন পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা ও দাম্মামগামী কর্মীদের জন্য বিদ্যমান যথাক্রমে ৪৮০ ডলার, ৪০০ ডলার, ৪৩০ ও ৪০০ ডলারের পরিবর্তে ভাড়া ৩৬০ ডলার (কর ছাড়া) নির্ধারণ করেছে। বাংলাদেশী মুদ্রায় যা ৪৩ হাজার ৮১২ টাকা (প্রতি ডলার ১২১ টাকা ৭০ পয়সা ধরে)।

এছাড়া মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী কর্মীদের জন্য বিদ্যমান ১৭৫-১৮০ ডলারের পরিবর্তে ভাড়া ১৫০ (কর ছাড়া) ডলার নির্ধারণ করা করেছে। বাংলাদেশী মুদ্রায় যা ১৮ হাজার ২৫৫ টাকা। এ ভাড়া বিমানে এককযাত্রার ক্ষেত্রে প্রযোজ্য।

সম্প্রতি সার্কভুক্ত ছাড়া অন্য দেশের জন্য ফ্লাইটে টিকিটের কর তিন হাজার থেকে বাড়িয়ে চার হাজার টাকা করা হয়েছে। ফলে সৌদি আরব ও মালয়েশিয়ায় বিমানের টিকিটে কর দিতে হবে চার হাজার টাকা।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD