বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
জাতীয়, মিডিয়া

নয়াদিল্লি-লন্ডনের নতুন প্রেস মিনিস্টার ফয়সাল-আকবর

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪, ১১:১৩
Facebook WhatsApp

ভারতের নয়াদিল্লি এবং যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে দুই সাংবাদিককে প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার দুই বছরের চুক্তিতে তাদের এই পদে নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বাংলাদেশ হাইকমিশনের যুক্তরাজ্য মিশনে নিয়োগ পেয়েছেন বিবিসি ঢাকা ব্যুরোর জ্যেষ্ঠ সাংবাদিক আকবর হোসেন মজুমদার। অন্যদিকে, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়সাল মাহমুদ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তারা প্রেস মিনিস্টার পদে যোগদান করার আগে অন্য যেকোনো পেশা, ব্যবসা, সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগ করবেন। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।

সূত্র : ইউএনবি

Share this news as a Photo Card

25 November 2024

নয়াদিল্লি-লন্ডনের নতুন প্রেস মিনিস্টার ফয়সাল-আকবর

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...