<!DOCTYPE html> <html> <?php global $themesbazar; ?> <head><meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8"> <meta name="viewport" content="width=device-width, initial-scale=1"> <link rel="profile" href="http://themesbazar.com"> <title><?php wp_title(''); ?></title> <link rel="icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <link rel="shortcut icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <?php $image = wp_get_attachment_image_src( get_post_thumbnail_id( $post->ID ), 'single-thumbnail' ); ?> <meta property="og:title" content="<?php the_title(); ?>" /> <meta property="og:description" content="" /> <meta property="og:image" content="<?php echo $image[0]; ?>" /> <meta property="og:video" content="" /> <meta property="og:video:width" content="560" /> <meta property="og:video:height" content="340" /> <meta property="og:video:type" content="application/x-shockwave-flash" /> <!-- head section --> <!-- skin --> <link rel="stylesheet" href="https://releases.flowplayer.org/7.2.6/skin/skin.css"> <!-- CDNBye hls.js --> <script src="https://cdn.jsdelivr.net/npm/cdnbye@latest/dist/hls.light.min.js"></script> <!-- flowplayer --> <script src="https://releases.flowplayer.org/7.2.6/flowplayer.min.js"></script> <?php wp_head();?> <?php include('css/dynamic-css.php'); ?> </head> <body> <!------------- Archive start ---------------> <script src="https://code.jquery.com/jquery-1.12.4.js"></script> <script src="https://code.jquery.com/ui/1.12.1/jquery-ui.js"></script> <script type="text/javascript"> $(function() { $("#datepicker").datepicker({ dateFormat: "yymmdd", changeMonth: true, changeYear: true }).val() }); </script>

ছাত্র-জনতার অংশীদারত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। উপদেষ্টা পরিষদ নতুন করে পুনর্গঠনের দাবি জানান তারা।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমার চাই আপনারা অতি দ্রততম সময়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং ছাত্র নাগরিকদের অংশীদারত্বের বাইরে গিয়ে আপনারা যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলে তা মেনে নেয়া হবে না। অতিদ্রুত এই সিদ্ধান্তের নিরসন চাই।’
এদিন বিকেল থেকেই রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা বলেন, আওয়ামী লীগের দোসরদের নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বিক্ষোভকারীরা বলেন, ‘উপদেষ্টার আসনে এমন মানুষদের বসানো হয়েছে যাদের ২৪ এর আন্দোলনে কোনো মুখ্য ভূমিকা ছিল না। তাদের তাহলে কিসের ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে? ছাত্র-জনতা তাদের উপদেষ্টা হিসেবে মানে না।’
এসময় কোনোভাবেই জুলাই বিপ্লবের চেতনা বেহাত হতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেন তারা। এদিন ফেসবুকে ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেয়া একটি পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
এদিকে, হত্যা মামলার আসামি শেখ বশিরউদ্দিনকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র-জনতা নামের একটি প্লাটফর্ম। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে ২৪ ঘণ্টার মধ্যে তাকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা।
রোববার বঙ্গবভনে শপথ নিয়েছেন নতুন তিনজন উপদেষ্টা। তারা হলেন— ব্যবসায়ী শেখ বশিরউদ্দীন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এদের মধ্যে শেখ বশিরউদ্দীন ও মোস্তফা সরয়ার ফারুকীর অন্তর্ভুক্তি নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা ও প্রতিবাদ করা হচ্ছে।
সূত্র : বিবিসি
Leave a Reply