বাংলা সংস্করণ
শিরোনাম
▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত 
বিজ্ঞাপন
জাতীয়, শীর্ষ

করোনার প্রথম ডোজ টিকাদান বন্ধ হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৯
Facebook WhatsApp

বাংলা কণ্ঠ ডেস্কঃ করোনা টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তিনি টিকা নিয়ে কোনো বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) গণটিকাদানের দিন রাজধানীতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এদিকে শনিবার ‘একদিনে এক কোটি টিকা’ কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে টিকা নিচ্ছেন সাধারণ মানুষ। প্রতিটি কেন্দ্রে দেখা গেছে উপচেপড়া ভিড়। নিবন্ধন ছাড়াই এনআইডি, জন্মনিবন্ধন কিংবা মোবাইল নম্বর ব্যবহার করেই টিকা নেয়া যাচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ এ গণটিকা কার্যক্রম পরিদর্শনে করেছেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এ বি এম খুরশিদ আলম।

এ সময় স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া বলেন, দেশে করোনা টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে। আজকে যত সময় মানুষ থাকবেন তত সময় ধরে টিকা দেয়া হবে। সাংবাদিকদের মাধ্যমে জানাতে চাই রাত হলেও টিকা দেয়ার ব্যবস্থা করা হবে। সবাই টিকা পাবেন। সন্ধ্যা পর্যন্ত কার্যক্রম দেখা হবে, তারপর আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card

26 February 2022

করোনার প্রথম ডোজ টিকাদান বন্ধ হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...