
জার্মানির মিউনিখে তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রী উপ প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার স্থানীয় সময় রাত ৯টা ৮ মিনিটে ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে জার্মানির মিউনিখের ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দর ত্যাগ করে।
জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ শেষে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি সফরে গত ১৫ ফেব্রুয়ারি মিউনিখে যান প্রধানমন্ত্রী। সেখানে অবস্থানকালে তিনি মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার পাশাপাশি বিশ্ব নেতাদের সাথে বৈঠক করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply