বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
উপজেলা

নবীগঞ্জে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে ৩ মাসের কারাদন্ড

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ৩:১৫
Facebook WhatsApp
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধি।। নবীগঞ্জ উপজেলার বড় বাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রাম থেকে মাদক বিক্রির  দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) ধারা  মোতাবেক পূর্নিমা রানী দাস(৪৬), স্বামীঃ মতিলাল দাস, নামের ব্যক্তিকে  ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ।
অভিযান পরিচালনা হয় মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি রাত নয়টার দিকে। মাদকদ্রব্য অধিদপ্তর, হবিগঞ্জ ও স্থানীয়  পুলিশের  সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট   উত্তম কুমার দাশ  মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নিকট মোঃ এমদাদুল্লাহ, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ  প্রসিকিসন দেন এবং  তার টিম সার্বিক সহযোগিতা করেছে।
 নবীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে পুর্নিমা রানী দাসের গোয়ালঘরের মাটির নিচের গর্ত থেকে প্রায় ৩ কেজি গাজা উদ্ধার করা হয় যা তিনি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করেছিলেন বলে মোবাইল কোর্ট এর নিকট স্বীকার করেন। জব্দকৃত গাজা ধ্বংস করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।

Share this news as a Photo Card

23 February 2022

নবীগঞ্জে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে ৩ মাসের কারাদন্ড

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...