<!DOCTYPE html> <html> <?php global $themesbazar; ?> <head><meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8"> <meta name="viewport" content="width=device-width, initial-scale=1"> <link rel="profile" href="http://themesbazar.com"> <title><?php wp_title(''); ?></title> <link rel="icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <link rel="shortcut icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <?php $image = wp_get_attachment_image_src( get_post_thumbnail_id( $post->ID ), 'single-thumbnail' ); ?> <meta property="og:title" content="<?php the_title(); ?>" /> <meta property="og:description" content="" /> <meta property="og:image" content="<?php echo $image[0]; ?>" /> <meta property="og:video" content="" /> <meta property="og:video:width" content="560" /> <meta property="og:video:height" content="340" /> <meta property="og:video:type" content="application/x-shockwave-flash" /> <!-- head section --> <!-- skin --> <link rel="stylesheet" href="https://releases.flowplayer.org/7.2.6/skin/skin.css"> <!-- CDNBye hls.js --> <script src="https://cdn.jsdelivr.net/npm/cdnbye@latest/dist/hls.light.min.js"></script> <!-- flowplayer --> <script src="https://releases.flowplayer.org/7.2.6/flowplayer.min.js"></script> <?php wp_head();?> <?php include('css/dynamic-css.php'); ?> </head> <body> <!------------- Archive start ---------------> <script src="https://code.jquery.com/jquery-1.12.4.js"></script> <script src="https://code.jquery.com/ui/1.12.1/jquery-ui.js"></script> <script type="text/javascript"> $(function() { $("#datepicker").datepicker({ dateFormat: "yymmdd", changeMonth: true, changeYear: true }).val() }); </script>

হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ জে, শাহ আলম হুসেইনের মৃত্যুতে ফুল কোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে জেলা ও দায়রা জজের দায়িত্বে থাকা বিচারক মোঃ জাহিদুল হকের সভাপতিত্বে হবিগঞ্জের দেওয়ানী ও ফৌজদারী উভয় আদালতের বিচারকগন উপস্থিত ছিলেন।
জেলা জজ আদালতের পক্ষে শোক প্রস্তাব পাঠ করেন জেলা জজ মোঃ জাহিদুল হক। হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষে শোক প্রস্তাব পাঠ করেন সমিতির সভাপতি মোঃ আবুল মনসুর চৌধুরী। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোছাব্বির বকুলের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট রহমতে এলাহী।
শোক প্রস্তাবের উপর বক্তব্য রাখেন- এডভোকেট এম এ মজিদ, এডভোকেট মনমোহন দেবনাথ, এডভোকেট মনজুর উদ্দিন শাহিন, এডভোকেট মোঃ আফতাব উদ্দিন, এডভোকেট মোঃ আফিল উদ্দিন, এডভোকেট রনজিত কুমার প্রমূখ। মরহুম এডভোকেট সৈয়দ জে, শাহ আলম হুসেইনের মৃত্যুতে জেলা আইনজীবী সমিতি পৃথক শোক সভা ও আলোচনা সভার আয়োজন করে। তাতে মরহুমের জীবনের বিভিন্ন দিক নিয়ে তার সহকর্মীরা আলোচনা করেন। সৈয়দ জে, শাহ আলম হুসেইন ৭৮ বছর বয়সে গত ২০ জানুয়ারী মৃত্যুবরণ করেন।
তিনি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তার চাচা সৈয়দ মাহমুদ হুসেইন এবং বড় ভাই সৈয়দ জে আর মোদ্দাচ্ছির হুসেইন ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি। তার আরেক চাচাতো ভাই সৈয়দ দস্তগীর হুসেইন ছিলেন বিচারপতি। লস্করপুর হাবেলীর সন্তান সৈয়দ শাহ আলম হুসেইনের বাড়িতে ছিল বৃটিশ আমলের মুন্সেফখানা। তিনি ছিলেন হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
এম এ মজিদ, হবিগঞ্জ, ২১ জানুয়ারী ২০২৪
০১৭১১-৭৮২২৩২
Leave a Reply