1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
আজ প্রথম অফিস করবেন স্বাস্থ্যমন্ত্রী - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

আজ প্রথম অফিস করবেন স্বাস্থ্যমন্ত্রী

বাংলা কণ্ঠ ডেস্ক
  • রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

নতুন দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন আজ রোববার প্রথম অফিস করবেন। সকাল ১০টায় প্রথমে মন্ত্রণালয়ে যোগদান শেষে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। এরপর বেলা ১২ টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন প্রথমে দায়িত্বভার গ্রহণ করবেন। পরবর্তীতে সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে পরিচিত হবেন এবং মন্ত্রণালয় সম্পর্কে অবহিত হবেন। এরপর বেলা ১২টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন নতুন স্বাস্থ্যমন্ত্রী।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি সন্ধ্যায় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সাবেক প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি নতুন সরকারের একজন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD